শোয়েব আখতারের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছিলেন - জগমোহন ডালমিয়া
![]() |
| শোয়েব আখতার |
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খোলসা করেছেন, যদি আইসিসি চিফ জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) না থাকতেন সেই সময় তাহলে ফাস্ত বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar) কেরিয়ার শেষ হয়ে যেত ২০০০-০১-এই। ১৯৯৯-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পিসিবিকে জানিয়েছিল আখতারের বোলিং অ্যাকশন তদন্তের অধিনে রয়েছে। প্রাক্তন বিসিসিআই চিফ ডালমিয়া যাঁকে ভারতীয় ক্রিকেটের সেরা ক্রিকেট প্রশাসক হিসেবে ধরা হয় তখন আইসিসির সভাপতি ছিলেন ১৯৯৭-২০০০ পর্যন্ত। তৌকির জিয়া প্রাক্তন পিসিবি চেয়ারম্যান বলেন, ‘‘আইসিসির চেয়ারম্যান জগমোহন প্রভাবশালী ব্যাক্তি ছিলেন।শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিয়ে সেই সময় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমাদের হয়েই কথা বলেছিলেন। যদিও আইসিসির সদস্যরা বার বার বলছিল শোয়েবের বোলিং অ্যাকশন বেআইনি।''
তিনি আরও বলেন, ‘‘কিন্তু ডালমিয়া এবং আমি নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকায় আইসিসি আখতারকে ছাড়পত্র দেয়। আখতারের জন্ম থেকেই বোলিং করার হাতে কিছু সমস্যা ছিল। যার ফলে ওর অনেকবেশি প্রসারিত হত।''
বিসিসিআই সচিব জয় শা জানিয়ে দিলেন, আপাতত স্থগিত থাকছে আইপিএল
জিয়া জিটিভি নিউজকে আরও বলেন, ২০০৩-এ দলের মধ্যে অন্তর্কলহের জন্য বিশ্বকাপে খুব খারাপ খেলেছিল পাকিস্তান। সেই সময় তিনি নির্বাচক প্রধান ওয়াসিম বারিকে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও সইদ আনোয়ারের মতো তারকা ক্রিকেটারদের দলকে বাদ দিতে বলেছিলেন। পাকিস্তান সেবার সেরা ছ'য়ে যেতে পারেনি।
তিনি বলেন, ‘‘বিশ্বকাপের পর আমি খুব হতাশ ছিলাম যেভাবে প্লেয়াররা খেলেছিল। সেবার আমরা বিশ্বকাপ জেতার মতো দল ছিলাম। আমি জানতে পেরেছিলাম দলবাজির বিষয়টি। এবং টুর্নামেন্টের আগে আমার সন্দেহের তালিকায় কয়েকজন ছিল যারা এই কারণে খারাপ পারফর্ম করছিল।''
কী ভাবে ভাঙা হাঁটু নিয়ে ২০১৫ বিশ্বকাপ খেলতে সাহায্য করেছিলেন ধোনি, বললেন শামি
সেবার অধিনায়ক ছিলেন ওয়াকার ইউনিস। এবং পুরোটুর্নামেন্টেই জানা গিয়েছিল তিনি কিছু প্লেয়ারের থেকে সমর্থন পাচ্ছেন না। তিনি বলেন, ‘‘আমি ওয়াসিমকে অধিনায়ক করতে চেয়েছিলাম কিন্তু বোর্ডের বেশিরভাগই তার বিরুদ্ধে যায়। বিশ্বকাপের পর তিনি আমি বারির সঙ্গে আলোচনায় বসি এবং বলি এবার সময় এসেছে পাকিস্তান ক্রিকেটকে ওয়াসিম, ওয়াকার ও সইদসহ আরও কয়েকজনের থেকে মুক্ত করতে হবে। তারপর আমরা রশিদ লতিফকে ক্যাপ্টেন করি এবং নতুন দল বানাই।''
সেই দল থেকে বাদ পড়েছিলেন শোয়েব আখতার ও ইনজামাম-উল-হকের মতো ক্রিকেটারও।
bd eLITE jOBS

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন