Ads

মানুষ কতটা সহজ সরল হইলে ভাবতে পারে যে গ্রামের মানুষ সহজ সরল!

গ্রামের সবথেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাঁটে তিনবার বিক্রি করতে পারবে। 

সামান্য জমিজমা নিয়াই যে কূটনৈতিক খেল চলে গ্রামের মুরব্বিদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না। 

আপনি পুকুরে যত্ম সহকারে মাছ চাষ করবেন। একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ ম^ইরা ভাইসা আছে। 

আপনি কিছু নতুন ফল ফুলের গাছ রোপন করেন। সকালে দেখবেন গাছের গোড়া থেইকা ভাইঙ্গা রাখছে। 


আপনার মাইয়ার বিয়ে ঠিক করেন। সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া কইরা যাইয়া দুর্নাম কইরা বিয়ে ভাইঙ্গা দিবে। 
গ্রামের মানুষ যে কি চিজ! 

পরনে লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেইখা কাউকে সহজ সরল ভাইবেন না। 

তামাম দুনিয়াটা ম্যালা ক্রিটিকাল। 

চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতিসত্ত্বর আমাদেরকে জানান rauniquetechs@gmail.com এই মেইলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.