Ads

সাদাস্রাব কি?

পানির মতো তরল পিচ্ছিল স্বচ্ছ সাদা পদার্থ যা মেয়েদের যোনিপথ দিয়ে বের হয়ে আসে। এটা জরায়ু ও যোনিপথের সাধারণ নিঃসরণ যাতে মরা কোষ ও কিছু ব্যাকটেরিয়া থাকে। এটি এক ধরনের অম্ল (অপরফরপ) নিঃসরণ।


স্বাভাবিক সাদাস্রাবঃ
যে কোনো সুস্থ্য নারীর শরীর থেকে এ ধরনের নিঃসরণ খুবই স্বাভাবিক এবং প্রয়োজনীয়। যোনিপথ নারীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ,

(১) এটি একটি যৌন অঙ্গ, সহবাসে এটি সরাসরি ব্যবহৃত হয়।

(২) এটি একটি প্রজনন অঙ্গ, এই পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়।


(৩) এই নলাকার অঙ্গের মাধ্যমে পেটগহবরের সাথে বাইরের সরাসরি যোগাযোগ আছে।

তাই যোনিপথের সংক্রমণের ঝুঁকি বেশি এবং তা পেটগহবরে ছড়িয়ে গিয়ে জীবনের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। স্বাভাবিক সাদাস্রাব এই অঙ্গের সুস্থতা বজায় রাখতে, একে কর্মক্ষম রাখতে ও পেটগহবরের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাদাস্রাবের পরিমাণ নারীর জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। বিশেষ কিছু সময়ে যেমন, যৌন ভাবনা বা উত্তেজনার সময়, ডিম্ব প্রস্ফুটনের সময় (ঋতুচক্রের মাঝামাঝি সময়), মাসিকের আগে ও পরে, গর্ভকালীন সময় ও সদ্য ভূমিষ্ঠ মেয়ে শিশুর ক্ষেত্রে একটু বেশি নিঃসরণ এতটাই স্বাভাবিক যে এটা আপনার যৌন ও প্রজনন স্বাস্থ্যের সুস্থতাকেই ইঙ্গিত করে। তবে এই নিঃসরণের স্বাভাবিক মান বজায় রাখা জরুরি, নতুবা তা অস্বাভাবিক সাদাস্রাবে রূপান্তরিত হতে পারে।


অস্বাভাবিক সাদাস্রাবঃ

যে স্রাব নিঃসরণে অস্বসিত্ম বোধ হয় যেমন;

১. বেশি পরিমাণ নিঃসরণ যাতে পরনের কাপড়, পেটিকোট, পাজামা বা প্যান্টি বেশি ভিজে যায়।


২. নিঃসরণের সাথে যোনিপথ ও আশেপাশের অংশ চুলকায়।

৩. নিঃসরণের সাথে দুর্গন্ধ বের হয়।

৪. নিঃসরণ স্বচ্ছ সাদা, তরল ও পিচ্ছিলের পরিবর্তে বাদামী, সবুজ, হলুদ বা ঘন সাদা থকথকে হয়।

৫. ফেনাসাদা বা চাল ধোয়া পানির মতো তরল পদার্থ বের হয়।

সাদা স্রাব নিয়ে কিছু জানার থাকলে ইনবক্সে বলতে পারেন, এর সমাধানে সাহায্য করার চেস্টা করবো, মেসেজ দিতে পারেন।

Our health content has been made available for informational and educational purpose only.The health tips content is not intended to be a substitute for professional medical advice,diagnosis or treatment.Always seek the advice of your physician or other qualified health Providers with any questions you may have any regarding medical condition.

চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতিসত্ত্বর আমাদেরকে জানান bdelite81@gmail.com এই মেইলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.