Ads

The key to partnership business - trust, love and honesty I পার্টনারশিপ ব্যবসার মূলমন্ত্র - বিশ্বাস, ভালবাসা এবং সততা!

১৭তম ব্যাচ
সেশন ৬৪

পার্টনারশিপে ব্যবসা করার জন্য ৫-৬ জন বা ১০-১২ জন মানুষ জীবনের একটা বড় সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারা –  এটা একটা বিরাট অর্জন !


ছবি: সংগৃহীত

পার্টনারশিপ করার জন্য আপনারা একে অন্যকে জানা, চেনা ও বোঝার জন্য অন্তত ৬ মাস সময় নিন। মনে রাখবেন, জীবনে কোন কিছু করতে হলে নিয়তটাই আসল।


পার্টনারশিপের মূল বিউটি হল - একজনকে নেতা মানতে হবে এবং ঐ নেতাকে আবার সবার সাথে পরামর্শ করে কাজ করতে হবে এবং নেতাকেই সবার চেয়ে বেশী কাজ করতে হবে।


কে কি কি কাজ করবে তা নির্দিষ্ট থাকতে হবে এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এমন যেন না হয়, শুরু করার পর কেউ কেউ কোন কাজই করছে না। আর যদি কারো কাজ নাও থাকে তাও লিখিত থাকতে হবে যা তাঁরা শুধু ইনভেস্টর/পার্টনার/শেয়ারহোল্ডার।
পার্টনারশিপ ব্যবসায় কারো কখনো কখনো মনে হতে পারে বিশেষ করে যিনি CEO যে, সব কিছু তো তিনিই করছেন, ব্যবসা তিনিই চালাচ্ছেন, ব্যবসাকে লাভে তিনিই নিয়ে যাচ্ছেন, বাকী পার্টনাররা কিছুই করছেন না – এটা ভয়ানক একটা ভুল চিন্তা! এই চিন্তা থেকেই বিজনেসের সর্বনাশ শুরু হয়।

যারা আপনার সাথে আছেন তারা আপনার ভাগ্য, তারা অর্থ ও পরামর্শ দিয়ে ব্যবসা শুরু করে দিতে পেরেছিলেন বলেই আজ আপনি চালাতে পারছেন, লাভ করছেন। সুতরাং এই চিন্তা কখনোই মাথা আনা যাবে না যে ‘আমিই’ সব করেছি। যে কিছুই করে না শুধু টাকা দিয়েছে তারও ব্যাপক অবদান আছে।

অনেক ভাল ও লাভজনক ব্যবসাকে আমি বন্ধ হয়ে যেতে দেখেছি শুধু মাত্র ইগো ও সম্পর্কের অবনতির কারণে। এটা রাগ করার কোন জায়গা না, এটা হল যে কোন মূল্যে একসাথে কাজ করার একটা সুসম্পর্ক তৈরি করা। তবে সততা ও জবাবদিহিতা ছাড়া পার্টনারশিপ ব্যবসা কন্টিনিউ করা যায় না।
 
ছবি: সংগৃহীত
ব্যবসার ক্ষেত্রে কিনতে লাভ করতে হবে অর্থাৎ যত কম মূল্যে ভালো জিনিষটা কেনা যায়। যাতে কম দামে বিক্রি করলেও লস না হয়।

লাভ করার জন্য অপেক্ষা করতে হবে, রাতারাতি লাভ হয় না কোন প্রতিষ্ঠানে এবং আগে আপনার পণ্যের বাজার তৈরি করতে হবে। প্রথম ১-২ বছরের ব্যক্তিগত খরচের জন্য কোন টাকা ব্যবসা থেকে উঠানো যাবে না। ১-২ বছরের লাভের টাকা আবার বিনিয়োগ করতে হবে।

বিশ্বাস, ভালবাসা এবং সততা নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে।

Entrepreneurship
নিজের বলার মত একটা গল্প
Group Link : https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal
Registration Link: https://www.urownstory-iqbal.org/ 

young entrepreneurs bd Iqbal কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতিসত্ত্বর আমাদেরকে জানান bdelite81@gmail.com এই মেইলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.