বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম- মা,পরকীয়াকে কেন্দ্র করে নিজ সন্তানকে হত্যা করেছে!🤧
বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, "গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুজন শিশু নাপা সিরাপ খেয়ে নয় বরং মিষ্টির সাথে বিষ মিশিয়ে শিশুদের মা পরকীয়াকে কেন্দ্র করে হত্যা করে। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার পুলিশ সেই নারীকে গ্রেফতার করে।"
এখন আমার প্রশ্ন হল- সন্তান যদি মায়ের কাছেও নিরাপদ না থাকে, তাহলে কার কাছে নিরাপদ থাকবে? অথচ পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও প্রশান্তির জায়গায় ধরা হয় মায়ের আঁচলকে। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত; সেই মা কী করে এইভাবে নিজ সন্তানদের হত্যা করতে পারে?
আমি এই নারীর ডাবল শাস্তি চাই।
এক শাস্তি নিষ্পাপ দুটি শিশুকে হত্যা করার জন্য। আর দ্বিতীয় শাস্তি চাই মায়ের জাতকে কলুষিত করার জন্য।
তার যদি এই স্বামীকে, সন্তানকে ভালো না লাগে, তাহলে পরকীয়া প্রেমিকের কাছেই চলে যেত। মাঝখানে দুটি নিষ্পাপ শিশুকে এইভাবে বিষপ্রয়োগে নির্মমভাবে হত্যা করল কেন?
সৌজন্যঃ গাজী মিজানুর রহমান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন