Ads

জীবনে চলার পথে যে শিষ্টাচারগুলো প্রয়োজন, আর তা পরিবার থেকেই আসতে হয়!

৫ম শ্রেনীর ছাত্রীকে পড়াতে গেলাম। রোজ সেই দরজা খুলে সালাম দেয়। তো আজকে যাওয়ার পর তাদের বাসার কাজের বুয়া দরজা খুলে দিলো।

 সেই সময় ছাত্রী ফোনে কার্টুন দেখছিলো। 
ছাত্রী এতটাই আনমনা হয়ে ছিলো যে সালাম না দিয়েই সে পড়তে বসে পড়েছে।

সম্পূর্ণ বিষয়টা তার মা লক্ষ্য করেছে। সেই মুহুর্তেই তার মা তাকে ডেকে নিয়ে খুব সম্ভবত থাপ্পড় দিয়েছে এবং বকা দিয়েছে। 

আর তাকে এটাও বলতে শুনলাম ' তুমি জানো একটা নির্দিষ্ট সময়ে তোমার মিস আসে তাও কেনো তুমি দরজা না খুলে অন্য কাউকে দিয়ে দরজা খুলালে আর কেনো তুমি তাকে দেখার পর সালাম দিলে না?

 আজকেই শেষ বারের মতো বলছি, এমন যেনো আর না হয়। মিস বাসায় আসলে যথাযথ সম্মান করার দায়িত্ব তোমার। আমি পাশের রুম থেকে সব শুনলাম। 

পরে ছাত্রী এসে ছরি বললো। সেই মুহুর্তে আমি বেশ অবাক হলাম আন্টির এমন ব্যবহার দেখে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.